NIDBD.co — একটি তথ্যবহুল ব্লগ ওয়েবসাইট। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় এবং সরকারি সেবা পাওয়া যায়না। NID Card সংক্রান্ত তথ্য ও সমস্যার সমাধান জানতে পারবেন এখানে।
NID BD – সর্বশেষ পোস্টগুলো
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
https://services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। NIDFN লিখে ফাঁকা না রেখেই ফরম নাম্বার লিখুন। দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করুন। সাবমিট বাটনে ক্লিক করলেই ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে পপআপ আসলে বুঝতে হবে এনআইডি কার্ড অনলাইনে এসেছে। এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে আইডি কার্ড ডাউনলোড করা যাবে।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
NID Portal ভিজিট করে রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। NIDFN লিখে স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন অথবা এনআইডি কার্ডের নাম্বার লিখুন। দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।
পপআপ আসলে বহাল বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, ঠিকানা নির্বাচন, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে ভিজিট করুন। এনআইডি কার্ডের নাম্বার লিখুন বা NIDFN লিখে স্পেস না দিয়েই ফরম নাম্বার লিখুন। দিন-মাস-বছর এই ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করে ঘরে বসেই Smart NID Card Status চেক করতে পারবেন এবং আপনার স্মার্ট আইডি কার্ডটি বিতরণের জন্য রেডি হয়েছে কিনা জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
ভোটার আইডি কার্ড কী কী কাজে লাগে?
ভোটার আইডি কার্ড একজন ব্যক্তির পরিচয় বহন করে। একজন মানুষ আসল নাকি নকল তা যাচাই করার জন্য এই কার্ডটি ব্যবহার করা হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন উত্তোলন করা, সরকারি বা বেসরকারি সেবা গ্রহণ করা সহ সর্বক্ষেত্রে এটি কাজে লাগে।
ভোটার আইডি কার্ড করতে কী কী লাগে?
ভোটার আইডি কার্ড করতে ভোটার নিবন্ধন করতে হয়। সরাসরি কিংবা অনলাইনে ভোটার নিবন্ধন করা যায়। এজন্য, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, NID Form 13, পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নাগরিক সনদপত্র সহ বেশ কিছু ডকুমেন্ট লাগে।
ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে?
ভোটার আইডি কার্ড করতে কোনো টাকা লাগেনা। কাগজপত্র উত্তোলন করতে, বাসা-বাড়ির ট্যাক্সের টাকা বকেয়া থাকলে সেক্ষেত্রে টাকা লাগে। এছাড়া, ভোটার আবেদন করতে কোনো টাকা লাগেনা।
ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়?
ছবি তোলার ১-২ মাস সময়ের মাঝেই আইডি কার্ড অনলাইনে চলে আসে। স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার আইডি কার্ডটি অনলাইনে এসেছে কিনা জেনে নিতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক করবো কিভাবে?
ভিজিট করুন services.nidw.gov.bd ওয়েবসাইট। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপ নাম্বার লিখুন (NIDFN123456789)। দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। এরপর, সাবমিট বাটনে ক্লিক করলে পপআপ আসলে বুঝতে হবে আইডি কার্ড অনলাইনে এসেছে।
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কী?
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। এরপর, জিডির কপি নিয়ে এনআইডি একাউন্টে লগইন করে আইডি কার্ড রি-ইস্যু আবেদন করতে হবে। তাহলে, নতুন আইডি কার্ড পাওয়া যাবে।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে?
ভোটার আইডি কার্ড সংশোধন করতে যে তথ্য সংশোধন করতে চান, তার উপর ভিত্তি করে কাগজপত্র লাগবে। সাধারণত, পরীক্ষার সার্টিফিকেট, পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি, সার্টিফাইড ডাক্তার কর্তৃক ইস্যুকৃত মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট লাগে।
স্মার্ট কার্ড কখন ও কিভাবে পাবো?
স্মার্ট কার্ড বিতরণ বন্ধ আছে। নতুন ভোটার হয়ে থাকলে, স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। নতুন করে বিতরণ শুরু হলে আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া, স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবো কিভাবে?
Smart Card Status Check করতে ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকে ভিজিট করুন। NIDFN লিখে স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন অথবা এনআইডি কার্ডের নাম্বার লিখুন। জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।











