১০ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার থেকে সহজেই ১৩ সংখ্যা বা ১৭ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার বের করা যায়। কিভাবে বের করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
বিভিন্ন কাজে এনআইডি কার্ডের পুরাতন ভার্সনের নাম্বার বের করার দরকার হয়। বর্তমান এনআইডি কার্ডগুলো ১০ সংখ্যার হওয়ার কারণে নাম্বার বের করার প্রসেস কিছুটা জটিল। তবে, এই পোস্টে আমরা সেটি সহজে জেনে নিবো।
তো চলুন, কিভাবে মাত্র ১ ক্লিকে ১০ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার থেকে ১৭ ডিজিটের বা ১৩ ডিজিটের নাম্বার বের করা যায় জেনে নেয়া যাক।
আলোচিত বিষয়বস্তু
10 সংখ্যার এনআইডি থেকে 17 সংখ্যার এনআইডি
গুগল প্লে স্টোর ওপেন করে Barcode Scanner লিখে সার্চ করুন। অ্যাপটি ইনস্টল করুন এবং ওপেন করুন। ক্যামেরা পারমিশন অন করে দিন। এরপর, এনআইডি কার্ডের পিছনের বার কোডটি অ্যাপ থেকে স্ক্যান করুন। তাহলে, কিছু কোড দেখতে পাবেন।

কোডগুলোতে <pin> </pin> লেখার মাঝে ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার পাবেন। এটিই হচ্ছে আপনার ১০ ডিজিটের এনআইডি কার্ডের ১৭ ডিজিটের নাম্বার। এই পদ্ধতিতে যেকোনো NID কার্ডের ১৭ ডিজিটের নাম্বার বের করতে পারবেন।
10 সংখ্যার এনআইডি থেকে 13 সংখ্যার এনআইডি
Barcode Scanner অ্যাপ ইনস্টল করার পর অ্যাপ ওপেন করে ক্যামেরা পারমিশন দিন। এরপর, এনআইডি কার্ডের পিছনের বার কোডটি স্ক্যান করুন। স্ক্যান করলে উপরের ছবির মতো অনেকগুলো কোড দেখতে পাবেন। এখানে, <pin></pin> লেখার মাঝে ১৭ ডিজিটের একটি নাম্বার পাবেন।
এই ১৭ ডিজিটের নাম্বারের প্রথম ৪ ডিজিট বাদ দিলে বাকি যে ১৩ ডিজিট থাকবে, এটিই আপনার ১৩ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার। অর্থাৎ, একটি পদ্ধতি ব্যবহার করে ১৭ ডিজিট এবং ১৩ ডিজিটের ভোটার আইডি কার্ডের নাম্বার বের করে ফেলতে পারবেন।
১৭ ডিজিটের আইডি কার্ডের নাম্বার থেকে শুরুর ৪ ডিজিট বাদ দিতে হয়। এই ৪ ডিজিট হচ্ছে উক্ত ব্যক্তির জন্ম সাল। এভাবে, যেকোনো আইডি কার্ডের পুরনো ভার্সনের নাম্বার বের করতে পারবেন।
সারকথা
প্রতিটি এনআইডি কার্ডের পিছনের দিকে বার কোড দেয়া থাকে। উক্ত বার কোডটিতে আইডি কার্ডের সকল তথ্য দেয়া থাকে। যারা ১০ ডিজিটের এনআইডি কার্ড থেকে ১৭ ডিজিট বা ১৩ ডিজিটের নাম্বার বের করতে চাচ্ছেন, তারা পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
এছাড়াও, ভোটার আইডি কার্ড সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখুন।





