স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৫ (আপডেট)

স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করতে চাচ্ছেন? Smart Card Status Check করে আপনার কার্ডটি কোন পর্যায়ে আছে তা জানতে পারবেন। বিস্তারিত পদ্ধতি থাকছে এই পোস্টে।

নতুন এবং পুরাতন অনেক ভোটার এখনো স্মার্ট আইডি কার্ড পাননি। যারা ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, তাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা চেক করতে পারেন।

স্মার্ট কার্ড চেক করে প্রিন্ট হয়েছে/ডেলিভারি হয়েছে/তথ্য পাওয়া যায়নি এমন স্ট্যাটাস দেখতে পারবেন। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট কার্ড চেক করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে। এরপর, প্রথম ঘরে এনআইডি কার্ডের নাম্বার লিখুন এবং দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর এই ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। অতঃপর, ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

NID Smart Card Status Check

এই পদ্ধতি অনুসরণ করে আপনার Smart Card Check করতে পারবেন এবং কার্ডটির স্ট্যাটাস জানতে পারবেন। তবে, আপনি চাইলে ভোটার স্লিপ নাম্বার দিয়েও স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা যাচাই করতে পারবেন।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ড যাচাই করতে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে ভিজিট করার পর প্রথম ঘরে NIDFN লিখে স্পেস না দিয়েই স্লিপ নাম্বার লিখুন। দিন-মাস-বছর এই ফরম্যাটে দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। অতঃপর, সাবমিট বাটনে ক্লিক করুন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস

সাবমিট বাটনে ক্লিক করলে উপরে দেয়া ইমেজের মতো দেখতে পাবেন। এখানে আপনার স্মার্ট কার্ডের বিস্তারিত স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস Complete দেখালে বুঝতে হবে আপনার স্মার্ট আইডি কার্ডটি ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। যদি Delivered দেখায়, তাহলে বুঝবেন স্মার্ট কার্ডটি বিতরণ কেন্দ্রে পাঠানো হয়েছে।

Smart Card Status Check

smart card status check
  • ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে।
  • প্রথম ঘরে NIDFN123456789 এভাবে ফরম নাম্বার লিখুন অথবা এনআইডি নাম্বার লিখুন।
  • দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • ছবিতে দেখানো কোডটি নিচের ফাঁকা ঘরে লিখুন।
  • সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট আইডি কার্ড যাচাই করুন।

এই পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার জানা থাকলে সেটি ব্যবহার করে যেকোনো ব্যক্তির স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

Smart Card Status Check by SMS

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন SC<স্পেস> NID <স্পেস> NID-Number এবং ম্যাসেজটি সেন্ড করুন 105 নাম্বারে। ফিরতি ম্যাসেজে স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

  • উদাহরণ — SC NID 7635234525 এভাবে লিখে সেন্ড করুন 105 নাম্বারে।

যদি এনআইডি নাম্বার জানা না থাকে, তাহলে ম্যাসেজ অপশনে গিয়ে SC<স্পেস> F <স্পেস>  Form Number <স্পেস> D <স্পেস> DD-MM-YYYY এভাবে ম্যাসেজ লিখে সেন্ড করুন 105 নাম্বারে। স্মার্ট কার্ডটির স্ট্যাটাস ফিরতি ম্যাসেজে জানিয়ে দেয়া হবে।

  • উদাহরণ — SC F 12673894722 D 29-12-2001 এভাবে লিখে সেন্ড করুন 105 নাম্বারে।

এসএমএস করার জন্য আপনার সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। নয়তো এসএমএস সেন্ড হবেনা। ভোটার নিবন্ধন করার সময় ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে এসএমএস করলে দ্রুত রিপ্লাই পাওয়া যাবে।

এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরে যদি স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায়নি স্ট্যাটাস দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড এখনো তৈরি হয়নি। সেক্ষেত্রে, স্মার্ট আইডি কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে আপনার স্মার্ট কার্ডটি এখনই পাবেন না।

অর্থাৎ, যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও স্মার্ট কার্ড পায়নি, তাদের থেকে শুরু করে নতুন ভোটারদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে। যদিও এটি একটি লম্বা প্রক্রিয়া। এই সময়ের মাঝে ভোটার আইডি কার্ড দরকার হলে, ভোটার আইডি কার্ড চেক করে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

Frequently Asked Questions

স্মার্ট কার্ড চেক করতে কি কি লাগে?

স্মার্ট কার্ড চেক করতে এনআইডি নাম্বার/ফরম নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হয়।

স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে কত টাকা লাগে?

স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস যাচাই করতে কোনো টাকা লাগেনা। ফ্রিতেই যাচাই করতে পারবেন।

ভোটার স্লিপ হারিয়ে গেলে স্মার্ট কার্ড পাবো কিভাবে?

ভোটার স্লিপ হারিয়ে গেলে স্মার্ট আইডি কার্ড পাওয়ার জন্য আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করুন।

স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

স্মার্ট আইডি কার্ড ডাউনলোড করা যায়না। এটি একটি প্লাস্টিকের কার্ড। তাই, বিতরণ কেন্দ্র থেকে সংগ্রহ করতে হয়।

স্মার্ট কার্ড কিভাবে পাবো?

স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা চেক করুন, এজন্য পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন। রেডি হলে এবং Delivered স্ট্যাটাস দেখালে বিতরণ কেন্দ্র থেকে কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *