নতুন ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো আইডি কার্ড পাননি? ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানতে পারবেন। বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।
যেকোনো ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য সঠিক নাকি ভুল, তা অনেক সময় যাচাই করার প্রয়োজন পড়ে। এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ডের তথ্য সঠিক কিনা যাচাই করার পদ্ধতি জানতে নিচের বাটনে ক্লিক করুন।
আপনার উদ্দেশ্য অনুযায়ী উপরের যেকোনো বাটনে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া, চাইলে পুরো পোস্টটি পড়তে পারেন। এতে, উভয় বিষয় সম্পর্কেই ধারণা লাভ করতে পারবেন।
আলোচিত বিষয়বস্তু
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
ভিজিট করুন https://services.nidw.gov.bd/ ওয়েবসাইট। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। এবার, প্রথম ঘরে NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপ নাম্বার লিখুন। (e.g. NIDFN123456789) দিন-মাস-বছর এভাবে জন্ম তারিখ লিখুন। ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

- https://services.nidw.gov.bd/ লিংকে ক্লিক করুন।
- রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন।
- NIDFN লিখে ফাঁকা না রেখেই ফরম নাম্বর লিখুন।
- দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
- ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করলে একটি পপআপ আসবে। পপআপ আসলে বুঝতে হবে আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে এবং অনলাইনে এসেছে। এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
তবে, যদি পপআপ না এসে কোনো ইরোর দেখায়, তাহলে বুঝতে হবে। আইডি কার্ড তৈরি হয়নি। তবে, ইরোর আসলে অবশ্যই যাচাই করে দেখতে হবে আপনার দেয়া তথ্য ভুল হয়েছে কিনা। সঠিক থাকার পরেও ইরোর আসলে বুঝবেন আইডি কার্ড তৈরি হতে আরও সময় লাগবে।
এসএমএস এর মাধ্যমে আইডি কার্ড চেক
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন nid<স্পেস>Form Number<স্পেস>dd-mm-yyyy । এরপর, ম্যাসেজটি সেন্ড করুন 105 নাম্বারে। ফিরতি ম্যাসেজে বিস্তারিত জানতে পারবেন।
- উদাহরণ — nid 98374652 23-12-2001 এভাবে লিখে সেন্ড করুন 105 নাম্বারে।

এই পদ্ধতি অনুসরণ করতে হলে যে সিম থেকে এসএমএস করবেন, সেটিতে ব্যালেন্স থাকতে হবে। ভোটার নিবন্ধন করার সময় ব্যবহৃত নাম্বার থেকে এসএমএস করলে রিপ্লে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এছাড়া, টাকা খরচ করতে না চাইলে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারেন।
যারা ইতোমধ্যে ভোটার নিবন্ধন করেছেন কিন্তু ১-২ মাস পেড়িয়ে যাওয়ার পরেও এসএমএস পাননি, তারা এই পদ্ধতি অনুসরণ করলে এনআইডি কার্ডের নাম্বার জানতে পারবেন। এরপর, এনআইডি পোর্টাল থেকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
তবে, এসএমএস পেয়ে থাকলে, এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্টার করে সরাসরি NID Card Download করতে পারবেন।
উপরোক্ত এই দুইটি পদ্ধতি অনুসরণ করে নতুন ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করতে পারবেন। তবে, আপনি যদি কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে চান, তাহলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।
ভোটার আইডি কার্ড যাচাই করার নিয়ম
যেকোনো ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য সঠিক নাকি ভুল তা যাচাই করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এজন্য, উক্ত ব্যক্তির ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হবে।
আমরা দুইটি পদ্ধতি অনুসরণ করে একজন ব্যক্তির এনআইডি কার্ডের তথ্যের সত্যতা যাচাই করতে পারবো। এগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
এনআইডি নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
যেকোনো ব্যক্তির আইডি কার্ডের তথ্য যাচাই করার জন্য https://www.achallan.gov.bd/ এই লিংকে ভিজিট করুন। আবেদনের প্রকৃতি ও বিতরণের প্রকৃতি থেকে যেকোনো দুইটি অপশন সিলেক্ট করুন। এরপর, পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।
একটু স্ক্রোল করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ লিখুন। চেক এন.আই.ডি বাটনে ক্লিক করুন। তাহলে, উক্ত ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য সঠিক কিনা তা জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ অনুযায়ী উক্ত আইডি কার্ডের তথ্য সঠিক নাকি ভুল তা জানা যায়। এছাড়া অন্য কোনো তথ্য এই পদ্ধতিতে জানতে পারবেন না।
পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
পুরাতন ভোটার আইডি কার্ডের তথ্য জানা থাকলে উক্ত আইডি কার্ডটি চেক করতে পারবেন এবং চাইলে একটি সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন। এজন্য, আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হতে হবে। এরপর, আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ জানাতে হবে।
অতঃপর, তারা আপনার দেয়া তথ্য যাচাই করবে এবং তথ্য মিলে গেলে আইডি কার্ডের তথ্য জানানোর পাশাপাশি একটি সার্ভার কপি প্রদান করবে। তবে, আপনি চাইলে অনলাইনে এনআইডি সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন। এজন্য, কিছু টাকা খরচ করতে হয়।
Frequently Asked Question
ভোটার আইডি কার্ড চেক করতে কত টাকা লাগে?
আইডি কার্ড চেক করতে কোনো টাকা লাগেনা। এনআইডি নাম্বার বা ফরম নাম্বার ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে বা এসএমএস এর মাধ্যমে চেক করতে পারবেন।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায়?
ভোটার স্লিপে থাকা নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায়। তবে, মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায়না।
এনআইডি কার্ড চেক করতে কি কি লাগে?
এনআইডি কার্ড চেক করতে NID নাম্বার অথবা ফরম নাম্বার এবং জন্ম তারিখ লাগে।
এনআইডি নাম্বার সহ এসএমএস ডিলেট হলে করণীয় কী?
এনআইডি নাম্বার সহ আসা এসএমএস ভুলে ডিলেট হয়ে গেলে ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করতে এবং ডাউনলোড করতে পারবেন।





