NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করুন

আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে চান? Sim Registration Check করার মাধ্যমে একটি এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা সিমের তালিকা দেখা যায়।

গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ইত্যাদি সিমের অ্যাপ ব্যবহার করে এবং কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়। এজন্য, এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট জানতে হয় এবং উক্ত এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা যেকোনো একটি সিম দিয়ে ডায়াল করতে হয়।

বিষয়টা তেমন কঠিন না। কীভাবে সহজেই ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা হয়েছে জানতে চাইলে শেষ অব্দি পড়ুন।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে ফোনের ডায়াল প্যাড ওপেন করুন। এরপর, *16001# কোডটি ডায়াল করুন এবং পপআপ আসলে আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম উত্তোলন করা হয়েছে তা দেখতে পারবেন।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

এই পদ্ধতি অনুসরণ করলে যেকোনো সিম থেকে একটি কোড ডায়াল করে এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখেই সিমের তালিকা পাওয়া যাবে। তবে, আপনার এনআইডি কার্ড দিয়ে উত্তোলন করা হয়েছে এমন সিম থেকেই কোডটি ডায়াল করতে হবে।

অন্য ব্যক্তির আইডি দিয়ে উত্তোলন করা সিম থেকে এই কোড ডায়াল করে আপনার এনআইডির শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে ফিরতি ম্যাসেজ আসবে না। তাই, নিজের আইডি দিয়ে উত্তোলন করা সিম থেকে কোড ডায়াল করুন।

কোড ডায়াল করা ছাড়াও, আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন, সেই সিমের অ্যাপ ইনস্টল করে সেটি ব্যবহার করেও সহজেই Sim Registration Check করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ।

রবি সিম রেজিস্ট্রেশন চেক

রবি সিম রেজিস্ট্রেশন চেক করতে My Robi অ্যাপ ওপেন করুন। নাম্বার দিয়ে লগইন করুন। অ্যাপের ভিতর থেকে More সেকশনে ক্লিক করুন। Your Sims অপশনে ক্লিক করুন এবং এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন। View List বাটনে ক্লিক করে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে দেখতে পাবেন।

কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে
  • My Robi অ্যাপে লগইন করে নিচের দিকে More সেকশনে ক্লিক করুন
  • স্ক্রোল করে Your Sims অপশনে ক্লিক করুন
  • NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন এবং View List বাটনে ক্লিক করুন
  • উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম উত্তোলন করা হয়েছে সেটি দেখতে পাবেন।

এছাড়াও, *16001# কোডটি ডায়াল করেও উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে রবি সিমের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

জিপি সিম রেজিস্ট্রেশন চেক

GP Sim Registration Check করতে My GP অ্যাপ ইনস্টল করে ওপেন করুন এবং নাম্বার দিয়ে লগইন করুন। অতঃপর, Services অপশনে ক্লিক করুন এবং এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন। Continue বাটনে ক্লিক করলে উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম উত্তোলন করা হয়েছে দেখতে পারবেন।

জিপি সিম রেজিস্ট্রেশন চেক
  • প্লে স্টোর থেকে My GP অ্যাপ ইনস্টল করে ওপেন করে নাম্বার দিয়ে লগইন করুন।
  • নিচের দিকে Services সেকশনে ক্লিক করুন এবং NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন।
  • Continue বাটনে ক্লিক করলে সকল সিমের তালিকা দেখতে পাবেন।

এই পদ্ধতি ছাড়াও *16001# কোডটি ডায়াল করেও জিপি সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। অর্থাৎ, সিম রেজিস্ট্রেশন চেক করার কোড ডায়াল করে এবং অ্যাপ ব্যবহার করে উভয় পদ্ধতিতেই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম তোল হয়েছে চেক করতে পারবেন।

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়

একটি সিম কোন ব্যক্তির নামে রেজিস্ট্রার করা হয়েছে তা উপরোক্ত এই পদ্ধতিগুলো অনুসরণ করে যাচাই করতে পারবেন না। এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার যেকোনো সিম ব্যবহার করে আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম উত্তোলন করেছেন, সেটি চেক করতে পারবেন।

যেকোনো নাম্বার দিয়ে কোন ব্যক্তির নামে সিম উত্তোলন করা হয়েছে জানতে হলে আইনের আশ্রয় নিতে হবে কিংবা বিভিন্ন জায়গা থেকে পেইড সার্ভিস নিতে হবে। এছাড়া, বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করেও বিভিন্ন সিম নাম্বার দিয়ে মালিকের নাম বের করা যায়।

Frequently Asked Questions

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায় কী?

সিম রেজিস্ট্রেশন কার নামে আছে জানার জন্য বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করতে পারেন। Fund Transfer অপশনে গিয়ে নাম্বার এন্টার করলে উক্ত ব্যক্তির নাম দেখা যায়।

একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে চেক করবো কিভাবে?

যে কোম্পানির সিম ব্যবহার করছেন, সেই অ্যাপ ব্যবহার করে কিংবা কোড ডায়াল করে NID কার্ডের শেষ ৪ ডিজিট এন্টার করে সিমের লিস্ট দেখতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *